২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৬ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় মৃত্যু ২, নতুন শনাক্ত ৫৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৩৫ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৪ জন। গত বুধবার করোনা শনাক্ত হয়েছিল ৪৮ জনের। এদিন মারা যান ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৩৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪ জন ও অ্যান্টিজেন টেস্টে ৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৪৯০ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৫১৮ জন। বাকি ২৭ হাজার ৯৭২ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ২ জনই নগরীর বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন