চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার আদর্শগ্রামে মর্জিনা আকতার (২৭) নামের এক গৃহবধুর বিষপানে মৃত্যু হয়েছে।বুধবার(২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজ ঘরে বিষপান করেছে বলে পরিবার সূত্রে জানা যায়।
মর্জিনা পৌর এলাকার ২ নং সড়ক দক্ষিণপাহাড় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাড়ীর মহিউদ্দিন এর স্ত্রী এবং মর্জিনা ২সন্তানের জননী।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে মর্জিনার সাথে স্বামীর ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রী মর্জিনা পরিবারের অজান্তে বিষপান করে। তার স্বামী বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরন করে। চমেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।হাটহাজারী মডেল থানার পুলিশ ইন্সপেক্টর( তদন্ত) রাজিব শর্মা বলেন,বিষপানে গৃহবধু মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে ও ময়না তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ । ৬:৩৯ সন্ধ্যা