২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৪ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৭ সফর ১৪৪৩ হিজরি

মির্জা ফখরুলের ৭ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক!

মির্জা ফখরুলের ৭ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক!
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১ । ১১:০৯ সকাল

খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়ে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নির্বাহী কমিটির সঙ্গে দলের হাইকমান্ডের বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিকেল ৪টায় শুরু হওয়া রুদ্ধদ্বার এ বৈঠক প্রায় সাত ঘণ্টা পর শেষ হয় রাত সাড়ে ১০টায়। এর মধ্য দিয়ে শেষ হলো দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে দুই দফায় ছয় দিনের সিরিজ বৈঠক।

যেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিষয়ে তৃণমূল থেকে শীর্ষপর্যায় পর্যন্ত নেতাদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে ধারাবাহিক বৈঠকে প্রায় তিনশ’র মতো নেতারা নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেছেন বলেও জানানো হয়।

গত ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর তিন দিন প্রথম ধাপে এবং ২১ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সিরিজ বৈঠক করেছে বিএনপি।

এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে দলের হাইকমান্ডের সঙ্গে ৫ ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেন।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। জানান, খালেদা জিয়ার মুক্তি ও পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করতেই দলের নেতাদের মতামত জানতে ধারাবাহিক এ বৈঠক করছে বিএনপির হাইকমান্ড।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গণতন্ত্রের পুনরুদ্ধার নিয়ে আলোচনা হয়েছে, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে এটাই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু।

বৈঠকের আগে মঙ্গলবার দুপুরে একই স্থানে মির্জা ফখরুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষকদলের নবগঠিত কমিটির সদস্যরা। এ সময় তিনি, ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন