২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের বার আউলিয়ায় মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) ২২ তম ওরশ শরীফ আজ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ । ১:৫৪ রাত

হযরত গাউছুল আজম মাইজভান্ডারী (কঃ) এর বাতেনী ফয়েজ প্রাপ্ত খলিফা, শাহ্ সুফী মৌলভী ওবায়দুল হক শাহ্ (রহঃ) প্রকাশ (কেরানী হুজুর) এর ২২তম ওরশ প্রতি বছরের ন্যায় আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সোনাইছড়ির বার আউলিয়াস্থ ফুলতলা ওবায়দিয়া দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী কোরআনখানী, মিলাদ মাহফিল ও ফাতেহা খানীর আয়োজন করা হয়েছে।

এছাড়া বাদে ফজর খতমে কুরআন, বাদে জোহর নাতে রাসুল(সঃ), বাদে আসর মিলাদ মাহফিল এবং বাদে এশা মোনাজাত ও তবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। উক্ত পবিত্র খোশরোজ শরীফে উপস্থিত হয়ে সকলের সার্বিক সহযোগীতা দিয়ে গাউছুল আজম মাইজভান্ডারীর রুহানী ফয়েজ ও দু’জাহানের কামিয়াবী হাছিল করার জন্য ওবায়দিয়া দরবার শরীফ এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সভাপতি উপাধ্যক্ষ মোঃ বাদশা আলম ও সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর আলম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন