২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনার শনাক্ত হার ৩ শতাংশ

টানা চারদিন মৃত্যু শূন্য, শনাক্ত ২৭
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৩৬ সকাল

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসয়ে শনাক্ত হয়েছে ৪৬ জন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩ শতাংশ।

২৫ সেপ্টেম্বর, শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮৯ জন। এছাড়া নতুন শনাক্ত ৪৬ জনের মধ্যে ২৭ জন মহানগর এলাকার এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্ত ১ লাখ ১ হাজার ৫৬২ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৩০টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন