২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৫ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৮ সফর ১৪৪৩ হিজরি

মিরসরাই ৫শ’ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক

মিরসরাই ৫শ’ পিস ইয়াবাসহ রোহিঙ্গা আটক
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ । ৩:০৫ বিকাল

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনা পাহাড় এলাকা থেকে ৫শ’ পিস ইয়াবাসহ মো. রিদোয়ান (২৫) নামে এক রোহিঙ্গা মাদক বিক্রেতাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

২৫ সেপ্টেম্বর,শনিবার ভোররাতে তাকে আটক করা হয়। রিদোয়ান উখিয়া থানার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি জাফর এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুফল চন্দ্র সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন