২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩২, মৃত্যু ১

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ । ৯:৫৯ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১ জন। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২ জন।

আজ ২৬ সেপ্টেম্বর, রবিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২ দশমিক ১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ২২ জন এবং উপজেলার ১০ জন।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ২ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন