২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৩ হিজরি

দুই দিনে আয় ১১ কোটি!

দুই দিনে আয় ১১ কোটি!
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ । ৪:০৬ বিকাল

তেলেগু তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবীর ‘লাভ স্টোরি’ এখন আলোচনায়। এ রোমান্টিক ড্রামা দর্শকের মন জয় করতে পেরেছে। বিশেষ করে বর্ণবৈষম্য নিয়ে সিনেমাটির বার্তা দৃষ্টি আকর্ষণ করেছে।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পায় ‘লাভ স্টোরি’। ভারত এবং ভারতের বাইরে বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

সিনেমাটি মুক্তির দিন অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় সংগ্রহ করে ৬.৯৪ কোটি রুপি, যা এক দিনের হিসাবে নাগা চৈতন্যের ক্যারিয়ারে সর্বোচ্চ। সিনেমাটিতে নাগার নায়িকা সাই পল্লবী। মুক্তির দ্বিতীয় দিন গতকাল শনিবার এ সিনেমা তেলেগু অঞ্চলে সংগ্রহ করেছে চার থেকে পাঁচ কোটি রুপি। সেই হিসাবে দুই দিনে এ সিনেমার সংগ্রহ ১১ কোটি রুপির বেশি।

সিনেমাটিতে নাগা-সাই ছাড়াও অভিনয় করেছেন দেব্যানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণ মুরালি, রাজিব কানাকালা, ঈশ্বরী রাও, সত্যম রাজেশ, উত্তেজ, থাগুবথু রমেশ প্রমুখ। প্রযোজনা করেছেন নারায়ণ দাস কে নারাং ও পুষ্কর রাম মোহন রাও।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন