২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১৯ সফর ১৪৪৩ হিজরি

বীর ম‌ু‌ক্তি‌যোদ্ধা কামাল উ‌দ্দিন চৌধুরী আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ । ৬:৩১ সন্ধ্যা

রাউজান হল‌দিয়া ইউনিয়নের এয়া‌ছিননগর নিবাসী বীর ম‌ু‌ক্তি‌যোদ্ধা কামাল উ‌দ্দিন চৌধুরী আজ রবিবার বিকাল ৪ টায় নগরীর সার্জিস্কোপ হাসপাতালে ই‌ন্তেকাল করেছেন (ইন্না লিল্লা‌হে ওয়া ইন্না ইলা‌হে রা‌জিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩বছর।তিনি স্ত্রী,২কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।দীর্ঘদিন যাবৎ দেশ দরদী এই বীর মুক্তিযোদ্ধা মরন ব্যধি ক্যাঞ্চারে ভূগছিলেন।

তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,উত্তরজেলা কৃষক লীগের সভাপতি,রাউজান উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারীর দায়িত্ব পালন করেছিলেন।তারঁ মৃত্যুতে এলাকায় শোকের চায়া বিরাজ করছে।জানাগেছে ১৯৭১সালে মহান স্বাধীনতা যুদ্ধে কামাল চৌধুরীর আহবানে অনেকেই জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধে ঝাপিয়ে পড়েন।আজ রাতে চট্টগ্রাম শহরের হযরত মিছকিন শাহ(রহঃ)মাজার সংলগ্ন ময়দানে প্রথম নামাজে জানাযা অনুষ্টিত হবে।পরে আগামিকাল সোমবার ভোর সকালে মরহুমের মরদেহ নিয়ে আসা হবে নিজ জম্মভূমি রাউজানের এয়াছিন্নগরে।সেখানের ফকিরটিলা ঈদগাহ ময়দানে সকাল ১১ টায় ২য় দফা নামাজে জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।তিনি চট্টগ্রাম শহরের আন্দরকিল্লাহ চওরঙ্গী হোঠেলের কামাল হিসাবে বেশ পরিচিতি ছিলেন।
তাঁর মৃত্যুতে গভির শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি,উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন