২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডে পল্লী সঞ্চয় ব্যাংকের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান এস.এম মামুন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ । ১১:২৪ সকাল

সীতাকুণ্ড উপজেলা পরিষদ কমপ্লেক্স এর অভ্যন্তরে “আমার বাড়ী আমার খামার” প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সীতাকুণ্ড নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪ ঘটিকায় আমার বাড়ী আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক নবনির্মিত ভবন উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ফেরদৌসী আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সেের সভাপতি মনিরুল ইসলাম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন, পৌর কাউন্সিল সফিউল আলম চৌধুরী মুরাদ, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ শাহজাহান, উপজেলা আ.লীগ নেতা আসলাম হাবীব, যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফসহ বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় প্রধান অতিথি এস.এম মামুন বলেন, প্রধানমন্ত্রী গ্রামের সুবিধাবঞ্চিত ও হতদ্ররিদ্য নাগরিকদের সঞ্চয়ের পথে নিয়ে আসতে এবং, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি গ্রামীণ অর্থনীতির বিকাশ ঘটাতে পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন