২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

ফুলবাড়িয়ায় মহিষের আক্রমণে নিহত ১, আহত ১৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯ । ৯:৩২ সকাল

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে মানুষের ওপর আক্রমণ চালিয়েছে একটি মহিষ। এ সময় আক্রমণে সানোয়ার হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকায় বাজারের গরুর হাটে এ ঘটনা ঘটে। নিহত সানোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রোববার (১০ নভেম্বর) বিকেলে পৌর এলাকায় বাজারের গরুর হাটে তোলা হয় বিশাল আকৃতির কালো রঙয়ের একটি মহিষ। এটি কেনেন কসাই শফিক ও চানু।

পরে মহিষটি জবাই করার আগে হঠাৎ দড়ি ছিঁড়ে বাজারের মানুষের ওপর আক্রমণ করে। এ সময় মহিষের আক্রমণে সানোয়ারসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানোয়ার।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন