২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৩ হিজরি

কারিনাকে বিরিয়ানি খাওয়ালেন প্রভাস

কারিনাকে বিরিয়ানি খাওয়ালেন প্রভাস
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৫০ দুপুর

শুটিং সেটে মুখরোচক সব খাবার সহ-অভিনেতাদের খাওয়াতে পছন্দ করেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার প্রভাস। এ কথা জানেন বি-টাউনের অনুরাগীরা। এবার প্রভাসের আতিথেয়তার সুযোগ পেলেন কারিনা কাপুর খান।

বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি সাইফ আলি খান ও প্রভাস তাঁদের ‘আদিপুরুষ’ সিনেমার শুট করছেন। শুটিং সেট থেকে কারিনা কাপুরকে বিরিয়ানি পাঠিয়েছেন ‘বাহুবলি’ তারকা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই খাবারের ছবি যুক্ত করেছেন কারিনা কাপুর। সেখান থেকে জানা গেছে, এ বিরিয়ানি পাঠিয়েছেন প্রভাস। কারিনা লিখেছেন, ‘যখন বাহুবলি আপনাকে বিরিয়ানি পাঠাবে, তখন নিশ্চিত সেটা সেরা হবে।’ বিরিয়ানি পাঠানোর জন্য প্রভাসকে ধন্যবাদ জানান কারিনা।

‘আদিপুরুষ’ সিনেমায় প্রভাস প্রভু রামের চরিত্রে অভিনয় করছেন। কৃতি শ্যানন সীতার চরিত্রে, লক্ষণের চরিত্রে সানি সিং এবং সাইফ আলি খান রাবণের ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন ওম রৌত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন