২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৩ হিজরি

ঢাকায় দাঁড়ালেন না কলকাতার কৌশানী!

ঢাকায় দাঁড়ালেন না কলকাতার কৌশানী!
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ । ৬:২১ সন্ধ্যা

উঠতি চিত্রনায়ক শান্ত খানের নায়িকা হতে আজ সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কলকাতার চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। কিন্তু ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি কলকাতার এই অতিথির।

পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে গেছেন কৌশানী। কারণ, কাল থেকে শুটিং শুরু। পুরো টিম এখন সেখানে অবস্থান করছে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন।’

শুধু কৌশানী নয়, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার অভিনয় করছেন।

এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক বনি সেনগুপ্ত।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন