২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৭ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২০ সফর ১৪৪৩ হিজরি

আনোয়ারায় পুলিশের জালে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ । ১১:০৮ রাত

চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক।সোমবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের শোলকাটা রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, পশ্চিম ব্যাইম্মা খালী ২নং ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৩), একই এলাকার সৈয়দ আলমের ছেলে নওশা মিয়া (৩০), এবং টেকপাড়া গোমাতলী গ্রামের জসিম উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম (১৯), তারা সকলেই কক্সবাজার জেলের পেকুয়া থানার বাসিন্দা।

আটকের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন