প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের আয়োজনে উদীয়মান রাজনীতিবিদ ও সমাজসেবক ফারাজ করিম চৌধুরীর উপহার পেলেন শতাধিত জেলে, রিক্্রাচালকসহ শ্রমজীবি মানুষ। মঙ্গলবার সকালে উপজেলা সদরের মুন্সির ঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কার্যালয়ে শ্রমজীবিদের হাতে এসব উপহার সামগ্রী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সভাপতি মোঃ সাইদুল ইসলামে সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ.কে.এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী আবদুল ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রাউজান পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনি। বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, শাহরিয়ার হাসান সাকিব, অনিক ভট্টাচার্য, তারেক হাসান, রিফাতুল ইসলাম, নোমান বিন আজিজি প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক জেলে ও রিকশাচালককে বিশেষ উপহার প্রদান করে অতিথিবৃন্দ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ । ৫:০৯ সন্ধ্যা