২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২১ সফর ১৪৪৩ হিজরি

নানান আয়োজনে সুচিন্তা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ । ৫:৪৬ সন্ধ্যা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা ও অসহায়-এতিম দরিদ্র ৩ শ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, তপন চক্রবর্তী, ডা. হোসেন আহমেদ, কার্যকরী সদস্য দেবাশীষ পাল দেবু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মামুন চৌদুরী।এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার কামাল জুয়েল,কলামিস্ট নাজিম উদ্দিন এনেল, আনিসুর রহমান লিটু, মো. নজরুল ইসলাম, সৌরেন বড়ুয়া ও সুচিন্তা স্টুডেন্ট অ্যান্ড উইয়ংস সাউদার্ন মেডিকেল কলেজের সমন্বয়ক ডা. এ টি এম রকিবুল হাসান প্রমুখ

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন