২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

বারবার ঘুম ভাঙলে বিপদ!

বারবার ঘুম ভাঙলে বিপদ!
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ৯:৩৮ সকাল

প্রতিদিন একজন প্রাপ্তবয়স্কের সাত থেকে আট ঘণ্টা ঘুমের প্রয়োজন। তবে নানা কারণেই অনেকে পর্যাপ্ত ঘুমাতে পারেন না। কম ঘুম শরীরের জন্য ক্ষতিকর।

ঘুম কম হলে রক্তচাপ বৃদ্ধি, স্নায়ুর সমস্যা তো আছেই, তার সঙ্গে অবসাদের সমস্যাও বাড়তে পারে। তবে অপর্যাপ্ত ঘুমের চেয়েও বেশি ক্ষতিকর বারবার ঘুম ভেঙে যাওয়া। এমনই বলছে গবেষণা।

সম্প্রতি আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব মেডিসিন’ বিভাগের গবেষকরা পরীক্ষার মধ্যে দিয়ে দেখিয়েছেন, বারবার ঘুম ভেঙে গেলে তা শরীরের মারাত্মক ক্ষতি করে। সেই ক্ষতির পরিমাণ কম ঘুমের চেয়েও বেশি।

পরীক্ষার জন্য গবেষকরা ৫০ জন স্বেচ্ছাসেবীকে বেছে নিয়েছিলেন। তাদের দুটি দলে ভাগ করা হয়। প্রথম দলের সদস্যদের জোর করে দীর্ঘক্ষণ জাগিয়ে রাখা হয়। কিন্তু এক বার ঘুমিয়ে পড়লে, তাদের আর বিরক্ত করা হয় না। দ্বিতীয় দলের সদস্যদের তাড়াতাড়ি ঘুমোতে যেতে দেওয়া হলেও বারবার ঘুম ভাঙানো হয়।

টানা তিন রাত দুটি দলকে একই পরিস্থিতির মধ্যে রেখেছিলেন চিকিৎসকরা। সেখান থেকে যে ফলাফল পাওয়া গেছে, তা নথিবদ্ধ করা হয়েছে গবেষণাপত্রে।

আন্তর্জাতিক ‘স্লিপ’ জার্নালে প্রকাশিত সেই গবেষণাপত্রে বলা হয়েছে, যাদের ঘুম বারবার ভেঙেছে, তাদের ইতিবাচক মানসিকতার পরিমাণ কমেছে। এমনকি, যারা প্রয়োজনের চেয়েও কম ঘুমিয়েছেন, তাদের ক্ষতির পরিমাণও তুলনায় কম।

তবে বিষয়টি শুধু ইতিবাচক মানসিকতা কমে যাওয়াই নয়, তার সঙ্গে বেড়েছে হৃদ্‌যন্ত্রের গতি। ফলে বেড়েছে হৃদ্‌রোগের আশঙ্কাও।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন