২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ১৭

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ১২:২৭ দুপুর

গত ২৪ ঘণ্টায়  চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন।একই সময়ে নতুন করে শনাক্ত ১৭ জন।

বুধবার ২৯ সেপ্টেম্বর, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের আটটি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ১৩ জন। বাকি ৪ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮১২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনারভাইরাস শনাক্ত হয় নি।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮০ জন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৯৬ জনের মৃত্যু হয়েছে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন