২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

বলিউডে প্রথমবারের মত অভিনয় করছেন মাইক টাইসন

বলিউডে প্রথমবারের মত অভিনয় করছেন মাইক টাইসন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ১:১৭ দুপুর

বলিউডে অভিষেক করতে চলেছেন খ্যাতিমান বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসন। তিনি তেলেগু তারকা বিজয় দেভেরাকোন্ডার সঙ্গে ‘লাইগার’ সিনেমায় অভিনয় করবেন।

ধর্মা প্রোডাকশনের অধীনে করণ জোহর প্রযোজিত এই সিনেমাতে আরও অভিনয় করবেন অনন্যা পান্ডে।

জোহর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সিনেমাতে টাইসনের সম্পৃক্ততার খবর ঘোষণা করেন।

টুইটারে তিনি লিখেছেন, ‘প্রথমবারের মতো, রিংয়ের রাজাকে ভারতীয় সিনেমার বড় পর্দায় দেখা যাবে! মাইক টাইসনকে ‘লাইগার’ দলে স্বাগত জানাই!’

দেভেরাকোন্ডাও তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার দিয়ে ঘোষণা দিয়েছেন। যেখানে দেখা গেছে যে, তার অর্ধেক মুখ টাইসনের সঙ্গে মিশে গেছে।

তিনি আরো বলছেন, “আমরা আপনাদের বড় ধামাকার প্রতিশ্রুতি দিয়েছিলাম! আমরা সবেমাত্র শুরু করছি। প্রথমবারের মতন ভারতীয় পর্দায় অভিনয় করতে চলেছেন বক্সিং এর ঈশ্বর। কিংবদন্তি, সেরা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ! আয়রন মাইক টাইসন।’

যদিও সিনেমায় টাইসন কোন চরিত্রে অভিনয় করবেন তা প্রকাশ করা হয়নি, তবে টিজার ভিডিওটি ইঙ্গিত দেয় যে সিনেমাতে দেবরাকোন্ডা এবং টাইসনের মধ্যে একটি বড় মুখোমুখি হবে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন