২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ইভ্যালির রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ১:২৮ দুপুর

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনসহ (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আলমগীর হোসেন রিগ্যান নামে এক আইনজীবী।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদী আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে মামলাটি ২৭ সেপ্টেম্বর দায়ের করা হয়েছে। ওইদিন আদালত জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন