২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

রাউজানের ডাঃ রাজা মিয়া স্কুলে স্বাধীনতা উত্তর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান বিষয়ক সেমিনার অনুষ্টিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ৫:২৫ সন্ধ্যা

চট্টগ্রামের রাউজানে ১৪৫ নং উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা উত্তর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রাথমিক শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়। ২৯ অক্টোবর বুধবার দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠাতার পুত্র লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। সহকারি শিক্ষক চন্দন খাস্তগীরের পরিচালনায় বক্তব্যে রাখেন শিক্ষক শিব নারায়ণ চৌধুরী, মোঃ আকবর হোসেন, রুবেল মহাজন।

সেমিনারে অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শিক্ষার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে একটি শিক্ষিত জাতি বিনির্মাণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ, বিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিনামূল্যে বই বিতরণের উদ্যোগ নিয়ে দেশের প্রত্যন্ত জনপদকে শিক্ষার আলোয় আলোকিত করেছিলেন বঙ্গবন্ধু।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন