২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত নেমেছে চারে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ৭:০৩ রাত

দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৪৮৭ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে এক হাজার ১৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৫৫ হাজার ৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৮৬ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ১৪ হাজার ৯৬২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে ২৮ হাজার ৫৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ২৬০টি। করোনা শনাক্তের হার চার দশমিক ১২ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ০২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১০ জন ও নারী সাতজন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৬৪৫ জন ও নারী নয় হাজার ৮৪২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে একজন ও খুলনা বিভাগে একজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৪ জন ও বেসরকারি হাসপাতালে তিনজন মৃত্যুবরণ করেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন