২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৯ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৪ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২২ সফর ১৪৪৩ হিজরি

বোয়ালখালীতে নববধূর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ । ৭:৪৭ রাত

চট্টগ্রামের বোয়ালখালীতে নিগার সুলতানা (১৬) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে পুলিশ লাশ উদ্ধার করে।নিহত নববধূ নিগার সুলতানা উপজেলার শাকপুরা ইউনিয়নের আহমদ মিয়ার মেয়ে। সে শাকপুরা পাইলট প্রবর্ত্তক কণ্যা বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী। দুই মাস পূর্বে পশ্চিম গোমদ-ী মহল্লা চৌধুরী বাড়ির মো.হেলালের সাথে বিয়ে হয়।

নিহতের স্বামী মো. হেলাল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিগার সুলতানা রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় নিগারের বাপের বাড়িতে খবর দেওয়া হয়। বিকেল ৫টা দিকে দরজা ভেঙে ঘরে ঝুলন্ত অবস্থায় নিগারকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বোয়ালখালী থানার উপ-পরিদর্শক সাইফুর বলেন, খবর পেয়ে উপজেলা হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন