২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৩ হিজরি

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ । ৯:৫২ সকাল

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের অন্যতম বৃহৎ একটি কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রেসিডেন্ট গিল্লেরমো লাসো বুধবার এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার ইকুয়েডরের গুয়ায়েস প্রদেশের পেনিটেন্সিয়ারিয়া ডেল লিটোরাল এলাকার কারাগারে বন্দিদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০ জন বন্দি।

এ নিয়ে এ বছর ইকুয়েডেরের কারাগারে তৃতীয় দাঙ্গার ঘটনা ঘটল। ফেব্রুয়ারি ও জুলাইতে দেশটির অন্য কারাগারে দাঙ্গার ঘটনা ঘটে। তবে, মঙ্গলবারের ঘটনা সবচেয়ে ভয়াবহ ছিল। ফেব্রুয়ারির ঘটনায় ৭৯ জন আর জুলাইয়ের ঘটনায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটে।

প্রায় পাঁচ ঘণ্টার অভিযানে গত মঙ্গলবার কারাগারের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন সকাল সাড়ে ৯টায় বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালায়। ১০টা ৪০ মিনিটে ভেতরে প্রবেশ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টা পর বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন