২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৩ হিজরি

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ‘বাংলাদেশ হাউসে’র উদ্বোধন প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ‘বাংলাদেশ হাউসে’র উদ্বোধন প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ । ১০:৪৫ সকাল

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্‌বোধন করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্‌বোধন করেন। এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফিঞ্জ গাছের চারা রোপণ করেন।’

বাংলাদেশ হাউসের উদ্‌বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কুটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর ঢাকা প্রত্যাবর্তনের কথা রয়েছে

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন