২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৩ হিজরি

গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের

গৌরি খানের ছবিতে আবেগঘন কমেন্ট কিং খানের
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ । ১২:২৪ দুপুর

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুই ছেলের একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন শাহরুখ পত্নী গৌরি খান। ছবিতে দেখা যাচ্ছে আরিয়ান খান ও অ্যাব্রাম একসঙ্গে ভিডিও গেমে মজেছে। ছেলেদের মধ্যে ‘গেম খেলার বন্ধন’ দেখে কমেন্ট করেছেন খোদ শাহরুখ খানও। তিনি কমেন্ট করেছেন, ‘ব্রাদার্স হু প্লে টুগেদার, স্টে টুগেদার।’ অর্থাৎ যে ভাইরা একসঙ্গে খেলে, তারা সারাজীবন একসঙ্গে থাকে।

মঙ্গলবার, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবিটি পোস্ট করে গৌরি খান ক্যাপশনে লেখেন, ‘বয়েস নাইট আউট’। সেখানেই গর্বিত বাবা, কিং খান, কমেন্ট করেছেন। তিনি লেখেন, ‘গেমসই এখন নতুন বন্ধন শক্তি। যে ভাইরা একসঙ্গে খেলে, আমার মনে হয় সারাজীবন একসঙ্গে থাকে।’

দুই ভাইয়ের প্রশংসা করে গৌরি খানের পোস্টে কমেন্ট করেন শাহরুখ-গৌরির একাধিক বন্ধুরাও।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন