২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৩ হিজরি

শ্বেতার শরীর দুর্বল, লো প্রেশার, ভর্তি হাসপাতালে

শ্বেতার শরীর দুর্বল, লো প্রেশার, ভর্তি হাসপাতালে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ । ১২:৪৩ দুপুর

অসুস্থতা নিয়ে ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শরীর দুর্বল এবং ব্লাড প্রেশারের মাত্রা কম। ব্যস্ত শিডিউলের কারণে পর্যাপ্ত বিশ্রাম নিতে না পারাই অসুস্থতার কারণ।

এনডিটিভি, বলিউড হাঙ্গামাসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এক বিবৃতিতে শ্বেতার টিম জানিয়েছে, লাগাতার ভ্রমণের কারণে অভিনেত্রী পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেননি এবং এর সঙ্গে যুক্ত হয়েছে আবহাওয়া পরিবর্তন। টিম আরও জানিয়েছে, দ্রুতই শ্বেতা সুস্থ হয়ে উঠবেন এবং কাজে ফিরবেন।

শ্বেতাকে সম্প্রতি অ্যাডভেঞ্চার রিয়েলিটি শো খাতরোঁ কে খিলাড়ির ১১তম মৌসুমের চূড়ান্ত পর্বে দেখা যায়। প্রতিযোগী ছিলেন শ্বেতা, অর্জুন বিজলানি, বিশাল আদিত্য সিং, বরুণ সুদ ও দিব্যাঙ্কা ত্রিপাঠি। অর্জুন বিজলানি এই শো-র ট্রফি জিতেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন