২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর ২০২১ www.24ghonta.news১৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৩ সফর ১৪৪৩ হিজরি

ময়মনসিংহে ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

ময়মনসিংহে ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১ । ২:৩৪ দুপুর

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ট্রলি উল্টে দুই বন্দর শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয় জন। উপজেলার ইটাখোলা নামক স্থানে আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন—হালুয়াঘাটের সরচাপুর গ্রামের হারুন মিয়া ও হবি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে একটি বড় ট্রলিতে করে হালুয়াঘাটের গোবড়াকুড়া স্থল বন্দরে যাচ্ছিলেন ২৫ জন শ্রমিক। পথে ইটাখোলা নামক স্থানে পৌঁছালে ট্রলিটি উল্টে যায়। এ সময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন