২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৬ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৪ সফর ১৪৪৩ হিজরি

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ । ১২:৪৭ দুপুর

মালদ্বীপে আজ শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর। প্রথম দিনই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৫টায়

নতুন কোচ অস্কার ব্রুজনের অধীনে ১৮ বছরের শিরোপার খরা কাটাতে মালদ্বীপে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

আসরে অন্য দলগুলোর তুলনায় শুধু শ্রীলঙ্কাই র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে।

প্রথম ম্যাচ জয়ে শুরু করতে চান কোচ অস্কার ব্রুজন। নতুন ফরমেশন ৪-১-৪-১ এ দল মাঠে নামাতে পারেন স্প্যানিশ কোচ।

এদিকে, ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না মাঝমাঠের নির্ভরতার প্রতীক সোহেল রানা।

সাফে দু’বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১টি করে জয়ে সমতায় দু’দল। যদিও সবশেষ ৬ দেখায় ৪টিতেই জিতেছে বাংলাদেশ।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন