২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১ । ১১:০৭ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩২ জন। এর মধ্য জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৭৮৪ জনে। তবে এ সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ ২ অক্টোবর, শনিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার এক দশমিক ৯৩ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ১৫ জন এবং উপজেলার ১৭ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে সাতজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে নয়জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে তিনজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে আটজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন