২৪ ঘন্টা নিউজ
শনিবার ২ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৭ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৫ সফর ১৪৪৩ হিজরি

বাবার জন্য বিয়ে হচ্ছে না সোনাক্ষির!

বয়স ৩৪। এখনও বিয়ে করছেন না বলিউড ডিভা সোনাক্ষি সিনহা। প্রেমের গুঞ্জন থাকলেও সে বিষয়ে কথা বলতে নারাজ। কিন্তু বিয়ে নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি বিয়ের পরিকল্পনা নিয়ে পোর্টালটির সঙ্গে কথা হয় সোনাক্ষি সিনহার। আর দশটা মেয়ের মতোই সোনাক্ষির অবস্থা। মেয়ের জন্য যোগ্য জামাই খুঁজছেন তাঁরা। সোনাক্ষি জানান, তাঁর মা পুনম সিনহা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলেন। তবে যখন মেয়ে প্রস্তুত হবে, তখনই করবেন—এ ব্যাপারে মেয়েকে স্বাধীনতা দিয়েছেন মা-বাবা। তবে কন্যাকে যথেষ্ট ভালোবাসেন বাবা শত্রুঘ্ন সিনহা। চান না মেয়ের দ্রুত বিয়ে হোক। সোনাক্ষির ভাষ্যে, ‘বাবার কথা বললে, তিনি কখনও চান না আমার বিয়ে হোক। মা মাঝেমধ্যে ছোটখাটো বিস্ফোরণ ঘটান—কি, বিয়ের সময় তো হলো, করে ফেলো এবার। আমি যখনই তাঁর দিকে বড় চোখ করে তাকাই, তখন মা হেসে বলেন, আচ্ছা ঠিক আছে।’ সোনাক্ষি আরও বলেন, যতক্ষণ না তিনি পুরোপুরি প্রস্তুত হচ্ছেন, ততক্ষণ বিয়ের ব্যাপারে তাঁকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে। সোনাক্ষির মা-বাবা জানেন, তিনি এখন কাজ নিয়ে ব্যস্ত এবং ভালোই আছেন। অনেক দিন ধরেই বি-টাউনে গুঞ্জন, অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সোনাক্ষি সিনহার। তবে সোনাক্ষি ও ইকবাল কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। এন-কে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২ অক্টোবর, ২০২১ । ১২:১৮ দুপুর

বয়স ৩৪। এখনও বিয়ে করছেন না বলিউড ডিভা সোনাক্ষি সিনহা। প্রেমের গুঞ্জন থাকলেও সে বিষয়ে কথা বলতে নারাজ। কিন্তু বিয়ে নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি বিয়ের পরিকল্পনা নিয়ে পোর্টালটির সঙ্গে কথা হয় সোনাক্ষি সিনহার। আর দশটা মেয়ের মতোই সোনাক্ষির অবস্থা। মেয়ের জন্য যোগ্য জামাই খুঁজছেন তাঁরা।

সোনাক্ষি জানান, তাঁর মা পুনম সিনহা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলেন। তবে যখন মেয়ে প্রস্তুত হবে, তখনই করবেন—এ ব্যাপারে মেয়েকে স্বাধীনতা দিয়েছেন মা-বাবা।

তবে কন্যাকে যথেষ্ট ভালোবাসেন বাবা শত্রুঘ্ন সিনহা। চান না মেয়ের দ্রুত বিয়ে হোক। সোনাক্ষির ভাষ্যে, ‘বাবার কথা বললে, তিনি কখনও চান না আমার বিয়ে হোক। মা মাঝেমধ্যে ছোটখাটো বিস্ফোরণ ঘটান—কি, বিয়ের সময় তো হলো, করে ফেলো এবার। আমি যখনই তাঁর দিকে বড় চোখ করে তাকাই, তখন মা হেসে বলেন, আচ্ছা ঠিক আছে।’

সোনাক্ষি আরও বলেন, যতক্ষণ না তিনি পুরোপুরি প্রস্তুত হচ্ছেন, ততক্ষণ বিয়ের ব্যাপারে তাঁকে সব ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে। সোনাক্ষির মা-বাবা জানেন, তিনি এখন কাজ নিয়ে ব্যস্ত এবং ভালোই আছেন।

অনেক দিন ধরেই বি-টাউনে গুঞ্জন, অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে সোনাক্ষি সিনহার। তবে সোনাক্ষি ও ইকবাল কেউই এ ব্যাপারে মুখ খোলেননি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন