২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর কমিটি ঘোষণা হবে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯ । ২:০১ দুপুর

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের কমিটি আগামী ১৬ নভেম্বর ঘোষণা করা হবে। সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের দিন গুরুত্বপূর্ণ দুই ইউনিটের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সম্মেলন উদ্বোধনের পর এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের নাম প্রস্তাব করা হবে। এর পর প্রার্থী‌দের আধাঘন্টা সময় দেয়া হবে একাধিক প্রার্থী এক হওয়ার জন্য।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আরও সময় নিতে চাই এবং বিচার বিশ্লেষণ করতে চাই। সে জন্য আমরা চাচ্ছি আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে, সেখানে উত্তর ও দক্ষিণ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।’
সে পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুস সবুর, দলের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক নির্মূল রঞ্জন গুহ, সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ অনেকে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন