২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৩ হিজরি

মাদকের পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র আরিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১ । ১০:৪৮ সকাল

বিলাসবহুল ক্রুজে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে ভারতের এনসিবির সদস্যরা। আটক হওয়া সেই ১০ জনের মধ্যেই রয়েছেন শাহরুখ-পুত্র। আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদক সেবনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।

শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় এনসিবি। তাদের অভিযোগ, সেখানে রেভ পার্টি চলছিল।

শুধু বলিউড নয়, ফ্যাশন জগতের অনেকেও উপস্থিত ছিলেন সেখানে। সেই ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়েই সেখানে হানা দেয় দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই ক্রুজে চেপে বসেছিলেন এনসিবি গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বুঁদ তখনই তাদের হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। এ সময়ে বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএম’র মতো প্রচুর টাকার মাদক।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন