২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৩ হিজরি

আনোয়ারায় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন শওকত ওসমান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১ । ১২:৫১ দুপুর

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান।পূর্বে এ বিদ্যালয়ের কয়েক দফা সভাপতির দায়িত্ব পালন করেছে বর্তমান ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,বিশিষ্ট সমাজসেবক ও যুবলীগ নেতা শওকত ওসমানের বড় ভাই মোঃ সোলায়মান।

এ বিষয়ে শওকত ওসমান বলেন,আমার রাজনৈতিক অভিভাবক,গণমানুষের নেতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ভাইয়ের সুপারিশক্রমে আমি গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পেয়েছি।মাননীয় ভূমিমন্ত্রীর কাছে আমি চির কৃতজ্ঞ ।বিদ্যালয়ের মান উন্নয়নের জন্য আমার সব্বোর্চ মেধা,শ্রম, ত্যাগ দিয়ে যাবো।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন