২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৩ হিজরি

ধর্মপুরে নৌকার মনোনয়ন চান মোহাম্মদ মাসুদ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১ । ৩:৪১ বিকাল

স্কুল জীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ছিলেন মোহাম্মদ মাসুদ। সেই সময় থেকেই আওয়ামী রাজনীতির সভা-সমাবেশ ও মিছিলে অংশ গ্রহণ করতেন। ১৯৯৬ সালে নানুপুর লায়লা-কবির কলেজ ছাত্রলীগের পাঠাগার সম্পাদক, ১৯৯৮ সালে ধর্মপুর ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ২০০৪ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সদস্য,২০০৬ সালে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ সম্মেলন প্রস্তুত কমিটির সচিব, ২০১০ সালে বাংলাদেশ ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য এবং বর্তমান ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ধর্মপুর ইউপি শাখার যুগ্ন সম্পাদক, সম্প্রযুগ পাঠাগার এর আজীবন সদস্য।

এছাড়াও তিনি ব্যক্তি জীবনের দলের জন্য বেশ কয়েকবার নির্যাতনের শিকার হয়েছেন। তারমধ্যে উল্লেখযোগ্য হল- চারদলীয় জোট সরকার আমলে মিথ্যা মামলায় হয়রানির শিকার, ২০০২ সালে ১৬ ডিসেম্বর রাত ১২.৩০ মিনিটের সময় মহান বিজয় দিবসে শহীদ মিনার প্রাঙ্গন থেকে যৌথ বাহিনী বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে এবং ৫৪ ধারা কা. বি. দিয়ে জেলে প্রেরণ করেন। ঐ সময় দীর্ঘ একমাস কারাবরণ করেন। ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় বিনা কারণে র‍্যাব ধরে নিয়ে ৩ দিন অমানুষিক নির্যাতন করেন।ছাত্রনেতা মোহাম্মদ মাসুদ বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে আমি রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডকে আরো বেগবান করতে চাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক উন্নয়নের ফসল ধর্মপুরবাসীর কাছে পৌছে দিতে আমি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন