২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৩ হিজরি

সংসারের ইতি, ২০০ কোটিকে সাফ ‘না’ বলেছেন সামান্থা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১ । ৩:৫৬ বিকাল

চার বছরের সংসারজীবনের ইতি টানার খবর জানিয়েছেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা। গতকাল সামাজিক পাতায় এক যৌথ বিবৃতিতে স্বামী অভিনেতা নাগা চৈতন্য ও সামান্থা দুজনেই বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট জানিয়েছিল, বিবাহবিচ্ছেদের ফলে নাগা চৈতন্যের কাছ থেকে ভরণপোষণ বা খোরপোশ বাবদ ৫০ কোটি রুপি পাচ্ছেন সামান্থা; যা বাংলাদেশি মুদ্রায় ৫৭ কোটি টাকার বেশি। দু-এক মাসের মধ্যে আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন হবে।

তবে বিনোদনভিত্তিক একটি পোর্টালের বরাতে ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ৫০ কোটি রুপি নয়, সামান্থা বিচ্ছেদের পর ভরণপোষণ বা খোরপোশ বাবদ ২০০ কোটি রুপির প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে সামান্থা জানিয়েছেন, তিনি কোনও অর্থ চান না।

২০১৭ সালের ৭ অক্টোবর দীর্ঘদিন প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন নাগা চৈতন্য ও সামান্থা। ভারতীয় গণমাধ্যমে দীর্ঘদিন ধরে দক্ষিণী এই ডিভার বিবাহবিচ্ছেদের গুঞ্জন ছিল।

সম্প্রতি সামান্থা অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় মৌসুমের ব্যাপক সাফল্য পায়। পত্রপত্রিকার খবর, সামান্থার হাতে রয়েছে দুটি তামিল সিনেমা। একটি বিজয় সেতুপতির সঙ্গে ‘কথু ভাকুলা রেন্দু কাধাল’, অপরটি ‘শকুন্তলম’, যেখানে পৌরাণিক চরিত্র শকুন্তলার ভূমিকায় দেখা যাবে সামান্থাকে।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন