২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৩ হিজরি

ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ৩

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১ । ৪:২৯ বিকাল

ঝিনাইদহ চিফ জুডিসিয়াল আদালতের মালখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার দুপুর ১টার দিকে আদালতের ওই মালখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (২৯) ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগ্রা গ্রামের বছির উদ্দিনের ছেলে।

আহত তিনজনের মধ্যে অনুপম ঘোষ (৩২) নামের এক পুলিশ সদস্য রয়েছেন। বাকি দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, দুপুরের দিকে চিফ জুডিসিয়াল আদালতের মালখানায় চারজন কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। এতে ওই চারজন গুরুতর আহত হন।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। বাকি তিনজনের চিকিৎসা চলছে।

এ ঘটনায় ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন