২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

৩০ কেজি ওজনের মাছ দেখতে ভিড়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯ । ৩:৫৭ বিকাল

রাজধানীর বাংলামোটর এলাকায় বড় আকৃতির একটি বাঘা আইড় মাছ দেখতে ভিড় জমিয়েছে উৎসুক পথচারিরা।

সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে দুই মাছ ব্যবসায়ী মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসেন।

মাছটি নিয়ে আসা আল আমিন জানান, এটি বাঘা আইড় মাছ। আজ ভোরে যমুনা নদীর সিরিজগঞ্জ এলাকা থেকে এটি ধরেছেন জেলেরা। সেখান থেকে তারা দুজন বিক্রি করার জন্য ঢাকায় নিয়ে এসেছেন।

তিনি জানান, মাছটির ওজন ৩০ কেজি। তারা এটির দাম হাকিয়েছেন কেজি প্রতি ১২০০ টাকা। অর্থাৎ গোটা মাছের দাম তারা চাচ্ছেন ৩৬ হাজার টাকা।

মাছটি দেখার জন্য দাঁড়িয়ে যান পথচারি বিপুল। তিনি বলেন, ভিড় দেখে চিন্তা একটু উৎসুক হয়েই দাঁড়ালাম। এত বড় সাইজের মাছ আমি আগে কখনো সরাসরি দেখিনি। কেজি ১২শ’ টাকা করে দাম চাচ্ছে তারা। কেনার ইচ্ছা ছিলো কিন্তু এই মুহূর্তে পকেটে টাকা নেই।

আরেক পথচারি মশিউল ইসলাম খান বলেন, দাম অনেক বেশি। ইচ্ছা ছিলো কিন্তু পুরো মাছ তো একার পক্ষে নেয়া সম্ভব না। আর কয়েকজন ক্রেতা পেলে কিনে ফেলতাম।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন