২৪ ঘন্টা নিউজ
রবিবার ৩ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৬ সফর ১৪৪৩ হিজরি

চুয়েট ভিসির সাথে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ৩ অক্টোবর, ২০২১ । ৬:২৬ সন্ধ্যা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সাথে চুয়েট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

৩ অক্টোবর (রবিবার) বেলা ১২.৩০ ঘটিকায় চুয়েটের ভাইস চ্যান্সেলর কার্যালয়ে উক্ত সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মো. কামরুজ্জামান রাহাত, অর্থ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহমেদ, প্রচার সম্পাদক ও দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মো. গোলাম রাব্বানী শান্ত এবং কার্যনির্বাহী সদস্য নাজমুল হাসান ফাহাদ, তাসনিয়া মাসিয়াত উম্মে জয়নব উপস্থিত ছিলেন। এ সময় চুয়েটের চলমান উন্নয়ন কর্মকা- ও সার্বিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে ভাইস চ্যান্সেলর সাংবাদিক সমিতির সহযোগিতা কামনা করেন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন