২৪ ঘন্টা নিউজ
সোমবার ৪ অক্টোবর ২০২১ www.24ghonta.news১৯ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৭ সফর ১৪৪৩ হিজরি

স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৪ অক্টোবর, ২০২১ । ৬:১৫ সন্ধ্যা

লৌহজাত শিল্প মালিকদের প্রতিষ্ঠান স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের এক সাধারন সভা রবিবার রাতে নগরীর আগ্রাবাদ জামান’স হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি বাবু মানিক দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম বার্ষিক প্রতিবেদন পেশ করেন।

সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন সমস্যা, পরামর্শ ও ভবিষ্যত করণীয় বিষয়ে মতামত জানিয়ে বক্তব্য রাখেন, হাজী মোঃ মনির হোসেন শেখ, মোঃ মাহবুবুল আলম, আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলাম, মোঃ ওসমান আলী, হাজী মোঃ শামীম মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ রাশেদুল আলম,, মোহাম্মদ ইউনুস, হাজী মোঃ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন নেতা, মোহাম্মদ মহব্বত আলম।সভার দ্বিতীয় অধিবেশনে স্টীল স্ক্র্যাপ বায়ার্স অ্যাসোসিয়েশনের ২০২১-২০২৩ বছরের জন্য সকল সদস্যদের মতামতের ভিত্তিতে হাজী মোঃ মনির হোসেন শেখকে সভাপতি ও আলহাজ্ব মোহাম্মদ জান্নাতুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

নতুন গঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি মানিক দেবনাথ, সহ-সভাপতি হাজী মোহাম্মদ আলী, ডা. এস এম দিদারুল আলম, মোঃ মাহবুবুল আলম, সহ- সাধারণ সম্পাদক হাজী মোঃ গোলাম মোস্তফা শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, কোষাধক্ষ্য হাজী মোঃ হায়দার আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ওসমান আলী, সাহিত্য সম্পাদক হাজী মোঃ শামীম মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ রাশেদুল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ সোহেল রানা।কার্যকরী সদস্যরা হলেন, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ওমর ফারুক খোকন, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন (মার্কেটাইল), হাজী মোঃ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন (নেতা) মোঃ জাহাঙ্গীর আলম, হাজী মোহাম্মদ জসিম (হাতিয়া), হাজী মোহাম্মদ আইমান শেখ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, হাজী মীর মোঃ জামাল উদ্দিন, মোঃ গোলাম মাওলা, মোহাম্মদ মহব্বত আলম। পরে নৈশ ভোজের মাধ্যমে সাধারণ সভার অনুষ্ঠান শেষ হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন