২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে নির্মিত হল ইসলামিক নাটক ‘আলোর পথে’

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ । ১:২১ দুপুর

চট্টগ্রামে নির্মিত হল ইসলামিক নাটক ‘আলোর পথে’। দৈনন্দিন জীবনে ইসলামিক আচার-আচরণ, আল্লাহর বিধি-বিধান ও রাসুলের (স.) সুন্নত পালনে ধর্মীয় দিক ফুটে ওঠবে এ নাটকে।

শুক্রবার (১ অক্টোবর) চট্টগ্রাম সিটির হালিশহরে এর চিত্র ধারণ করা হয়েছে।

নুরুল আমিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা আশরাফুল করিম সৌরভ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেন গুপ্ত, মোশারফ ভূঁইয়া পলাশ ও নাসরিন আক্তার হীরা। কারিগরি সহায়তা করেছে আ-কার ই-কার চলচিত্র ও অনল মিডিয়া ভিশন।

জাগো মিড়িয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনএ খোকনের গ্রন্থনা ও পরিকল্পনায় এবং মামুন খান রাহী, সৌরভ পাল ও এঞ্জেলার সহযোগিতায় চিত্র ধারণে ছিলেন প্রান্ত শর্মা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন টুয়েন্টিফোর টিভির চেয়ারম্যান হুমায়ুন কবির। বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদান্তে জাগো মিড়িয়া টিম।

শিগগির নাটকটি প্রচারিত হবে টুয়েন্টিফোর টিভির অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন