২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৩ হিজরি

করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৯

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ । ৩:৩১ বিকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০০টি নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬ জন এবং বিভিন্ন উপজেলার ১৩ জন বাসিন্দা। এদিন একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ১ লাখ ১ হাজার ৮৭৯ জন। মোট মৃত্যু এক হাজার ৩০৫ জন।

আজ ৫ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, করোনা সংক্রমণের হার কিছু নিম্নগামী হলেও এখন শঙ্কামুক্ত নয় চট্টগ্রাম। সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।

ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান বলেন, চলাচলে বিধিনিষেধ তুলে দেওয়া মানে এই নয় যে করোনা সংক্রমণ কমে গেছে, করোনা আর হবে না। সুস্থ রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন