২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৩ হিজরি

ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে ভাটিয়ারীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ । ৮:১২ রাত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধ করতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে থানা ও জেলা রেলওয়ের আয়োজনে মঙ্গলবার উপজেলার ভাটিয়ারী রেলওয়ে স্টেশনে উক্ত জনসচেতনতামূলক প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ছাদে ভ্রমণ, মাদকদ্রব্য, চোরাচালান রোধ, সিগনালের তার কাটা থেকে বিরত থাকা এবং লেবেল ক্রসিং পারাপারে সতর্কভাবে চলাফেরায় জনসাধারণকে অনুরোধ জানানো হয়।

ভাটিয়ারী ইউপি সদস্য আলহাজ্ব নাজীম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের এসপি প্রকৌশলী হাসান চৌধুরী। ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, রেলওয়ে চট্টগ্রাম জেলার সার্কেল এএসপি মো. ইব্রাহিম, চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন, ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম, চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই কামরুল হাসান, ইউপি সদস্য নেজাম উদ্দিন।

ইউনিয়ন যুবলীগ নেতা ফারুক আহমেদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মোঃ সোহেল, রতন দাশ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ, ছাত্রলীগ নেতা আলতাফ মাহমুদ, রাশেদ, নাহিদুল ইসলাম আরমান প্রমূখ।

এসপি প্রকৌশলী হাসান চৌধুরী চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ট্রেনের ছাদে, ইঞ্জিনে কিংবা বাফারে অবৈধ্যভাবে ভ্রমণ দন্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ করলে জেল, জরিমানা হয়। রেলওয়ের যাত্রীদের, এলাকার অধিকতর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আরএনবিকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন