২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৫ অক্টোবর ২০২১ www.24ghonta.news২০ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৮ সফর ১৪৪৩ হিজরি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার সীতাকুণ্ডে ১৫ মন ইলিশ মাছ জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ । ৮:৫৭ রাত

৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে।

এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরতে যায় নদীতে। সোমবার সকাল থেকে দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে ফৌজদারহাট পর্যন্ত অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার শামীম আহমেদ। এসময় তাকে সহযোগীতা করেন বাংলাদেশ কোষ্টগার্ড। জব্দকৃত ১৫ মন ইলিশ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-
দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন