২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ অক্টোবর ২০২১ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪৩ হিজরি

কারাগারে যা খাচ্ছেন শাহরুখপুত্র

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১ । ১১:০৭ সকাল

মাদককাণ্ডে গ্রেপ্তার শাহরুখপুত্র আরিয়ান খান। বৃহস্পতিবার (৭ অক্টোবর) পর্যন্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে থাকবেন তিনি। সোমবার (৪ অক্টোবর) আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। তার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ছেলের জামিন নামঞ্জুর হওয়ায় বলিউড বাদশার পাশে দাঁড়িয়েছেন তার অনেক সহকর্মীা। শাহরুখকে ফোন করেছেন দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল আগারওয়াল, রানি মুখার্জিসহ অনেকে। অন্যদিকে আরিয়ানের গ্রেপ্তারের খবরে টুইট করে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অনেকে।

তবে তারকাপুত্র হলেও এনসিবির কাছে কোনও ছাড় পাচ্ছে না শাহরুখের ছেলে। অন্যান্য অভিযুক্তদের মতোই তাকে আটকে রাখা হয়েছে। দেওয়া হচ্ছে না কোনো বিশেষ সুবিধাও।

জানা গেছে, হেফাজতে থাকা অবস্থায় এনসিবির মেসে তৈরি খাবারই খাচ্ছেন আরিয়ান। বাড়ি থেকে খাবার আনার অনুমতি এখনও মেলেনি। জিজ্ঞাসাবাদের সময় কাগজের থালায় স্থানীয় রেস্তরাঁয় তৈরি লুচি, তরকারি এবং বিরিয়ানি খেতে দেওয়া হয়েছিল আরিয়ানকে।

এদিকে আরিয়ানের গ্রেপ্তারের পর ‘মান্নাত’র সামনে ভিড় না জমাতে অনুরোধ করেছেন শাহরুখ খানের জনসংযোগ কর্মীরা। কারণ হিসেবে তারা বলছেন, বাড়ির বাইরে সাংবাদিকরা ভিড় করেছেন। এর মধ্যে তারকারা মান্নাতে আসলে সাময়িক অসুবিধা হতে পারে। সার্বিক দিক বিবেচনা করে মান্নার সামনে ভিড় না করার অনুরোধ করেছেন তারা।

মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। জিজ্ঞাসাবাদে মাদক সেবনের কথা স্বীকারও করেছেন তিনি। জানিয়েছেন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

এনসিবি জানায়, যেভাবে লুকিয়ে মাদক নিয়ে যাওয়া হয়েছিল, তাতে রীতিমতো অবাক তদন্তকারীরা। স্যানিটারি প্যাড, ওষুধের বাক্স, জামাকাপড়, অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক রাখা হয়েছিল। মূলত খুব সহজে এগুলো সন্ধান যেন না পাওয়া যায় তাই এ বুদ্ধি করেছিল আরিয়ানরা।

এ ঘটনায় আরও কারা জড়িত। কারা মাদক সরবরাহ করেছিল তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। শনিবার (২ অক্টোবর) রাতে মুম্বাই থেকে গোয়ার উদ্দেশে একটি বিলাসবহুল ক্রুজ যাত্রা করে। ক্রুজ মুম্বাই থেকে ছাড়ার কিছুক্ষণের মাঝেই শুরু হয় পার্টি।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন