২৪ ঘন্টা নিউজ
বুধবার ৬ অক্টোবর ২০২১ www.24ghonta.news২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২৯ সফর ১৪৪৩ হিজরি

চট্টগ্রামে করোনায় শনাক্ত ২৫

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৬ অক্টোবর, ২০২১ । ১১:০৯ সকাল

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩০৮ জনে। এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৫ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ এক হাজার ৯০৪ জনে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার হয় প্রায় এক দশমিক ৫৬ শতাংশ।

বুধবার (৬ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬০৮ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে নগরের ১৪ জন এবং উপজেলার ১১ জন।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৭ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৭৬৬ জন। বাকি ২৮ হাজার ১১৩ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ মৃত্যুর সবই বিভিন্ন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩০৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৮৮ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন