২৪ ঘন্টা নিউজ
সোমবার ১১ নভেম্বর ২০১৯ www.24ghonta.news২৭ কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ১৪ রবিউল আউয়াল ১৪৪১ হিজরি

চট্টগ্রামে দেয়াল ধ্বসে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯ । ৮:৪৭ রাত

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীতে নির্মাণাধীন একটি ভবনের বেইজড নির্মাণের সময় পাশের একটি দেয়াল ধ্বসে নিহত হয়েছে এক নির্মাণ শ্রমিক।

আজ ১১ নভেম্বর সোমবার বিকেল ৪টার সময় চট্টগ্রামের দক্ষীণ খুলশীর ১নং রোডে আনোয়ারের ৬নং বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম বাচ্চু মিয়া (৫৫)। তিনি কুমিল্লা জেলার কসবা থানা এলাকার আছকিনা ইউনিয়নের বাসিন্দা মৃত আবদুস সামাদের ছেলে বলে জানা গেছে।

শ্রমিক নিহতের তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, সোমবার বিকেলে খুলশীতে নির্মাণাধীন একটি ভবনের কাজ করার সময় পাশের একটি দেয়াল ধ্বসে গুরুতর আহত হয় নির্মাণ শ্রমিক বাচ্চু মিয়া।

আহত অবস্থায় বাচ্চুর অপর সহকর্মীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু মিয়াকে মৃত ঘোষণা করে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন