২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ৭ অক্টোবর ২০২১ www.24ghonta.news২২ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ১ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ । ১২:০৩ দুপুর

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আবদুল আজিজ (৫০) নামের চট্টগ্রামের লোহাগাড়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মক্কার আল নুর হাসপাতালে গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।

আবদুল আজিজের ছেলে সৌদিপ্রবাসী মো. নাজমুল আজিজ রিসফাত মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পাঠিয়েছেন।

আবদুল আজিজ লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোলাম নবী হাজিপাড়ার মৃত রমজান আলীর ছেলে। তাঁর দুই ছেলে রয়েছে।

আবদুল আজিজের ভাগনে মো. রাসেল বলেন, ১৫ দিন আগে মক্কা নগরীর জায়দি এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পানিবাহী গাড়ি তাঁর মামাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আবদুল আজিজ। এরপর থেকে তিনি মক্কার আল নুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

এন-কে

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন