২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৮ অক্টোবর ২০২১ www.24ghonta.news২৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি

সীতাকুণ্ডের ৯ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৪০ জন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ । ৩:১৯ বিকাল

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দলীয় প্রতীক নৌকা পেতে প্রস্তুতি হিসেবে ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন নিশ্চিত করতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। ৯ ইউনিয়নে আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যানসহ মনোনয়ন প্রত্যাশী ৪০ জন।

উপজেলার নয় ইউনিয়নে আওয়ামী লীগের যারা নৌকার মাঝি হতে চান- ১নং সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, মোহাম্মদ বেলাল হোসেন, নিজাম উদ্দিন, হারুন উর রশিদ, ২নং বারৈয়ারঢালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সাইদুল ইসলাম, সাঈদ মিয়া, সিরাজুল ইসলাম, ৩নং মুরাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, খোরশেদ আলম মেম্বার, সাহাবউদ্দিন, রেজাউল করিম বাহার, সালাহউদ্দিন মান্না। ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি, মহসিন জাহাঙ্গীর, মোঃ জালাল, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, আরিফুল ইসলাম রাজু। কুমিরা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, মোহাম্মদ আবদুল মতিন মেম্বার, আলমগীর আলম, জিয়াউল হক বাপ্পি, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ, মোহাম্মদ ইদ্রিস, বেলাল হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, ৯নং ভাটিয়ারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন, খাইরুল আজম জসিম, শামশুল আলম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবদুস সালাম ও সাব্বির আহমেদ চৌধুরী, এবং ১০নং ছলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ, কাজী গোলাম মহিউদ্দিন, এড. ফজলে করিম চৌধুরী নিউটন, ইমাম উদ্দিন ইমু, মাহাবুবুল আলম। এখন অপেক্ষার পালা কে কে পাচ্ছেন নৌকার টিকেট।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন