রাউজানের আলোকিত মানুষদের পদচারণায় শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন বেশ সমৃদ্ধ। তাদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে রাউজান সাহিত্য পরিষদের উদ্যোগে
প্রীতি সম্মেলন ও মিলন মেলার প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ইমনের সভাপতিত্বে ৮ অক্টোবর শুক্রবার নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাধারন সম্পাদক সাংবাদিক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি, রাউজান টাইমস ও প্রিয় কাগজ’র ব্যবস্থাপনা সম্পাদক জিয়াউর রহমান, সহ সভাপতি আহমেদ সৈয়দ, সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সাকিব, প্রচার সম্পাদক মো. আলাউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ কমাল উদ্দীন,লেখক আবুল কাশেম হিরু, কবি এস এম আলী সুমন প্রমূখ।
বক্তারা বলেন দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধ করেছেন রাউজানের অসংখ্য আলোকিত সন্তান। সে সব আলোকিত জনদের নিয়ে রাউজান সাহিত্য পরিষদের প্রীতি সম্মেলন করার উদ্যোগ নিয়েছেন সেটি অত্যন্ত প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ। সুন্দর ও সার্থক আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান রাউজানের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ । ৯:১৬ রাত